নতুন রূপে মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, একদমই ফটোশপ করা ভাববেন না। এটাই এখন লিওনেল মেসির চেহারা। চুলের রংটা আসলেই বদলে ফেলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর তাঁর এই নতুন রূপের ছবিটা ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো। সঙ্গে মজা করে লিখেছেন, ‘ব্লন্ড বয়। বদলে যাওয়া চেহারা!’ নতুন রূপে মাঠে ফিরতে হয়তো তর সইছে না মেসিরও। সে কারণেই নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই বার্সেলোনায় ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, যোগ দিয়েছেন প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পেও। মেসির সাদা চুল দেখে টুইটারে মজা করছেন তাঁর ভক্তরা, মেসি কি তাহলে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন?