নতুন শুরুর প্রত্যাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছর পর বড় কোনো শিরোপা ছাড়াই গত মৌসুমটা শেষ করেছিল বার্সেলোনা। ব্যর্থতা ভুলে এবার নতুন করে শুরু করতে চান নতুন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। পেপ গার্দিওলার অধীনে ২০০৮-০৯ মৌসুমটা যেভাবে শুরু করেছিল বার্সা, এবারও নতুন কোচ লুইস এনরিকের অধীনে তেমন একটা মৌসুম কাটাতে চান ইনিয়েস্তা। বলেছেন, ‘আমাদের লক্ষ্য ২০০৮-০৯-এর সাফল্যকে ফিরিয়ে আনা৷ দলে এবার অনেক পরিবর্তন এসেছে। আশা করছি, সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারব।’ রয়টার্স।