নতুন 'ক্লাইভার্ট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজন দুই প্রজন্মের স্ট্রাইকার। প্যাটট্রিক ক্লাইভার্টের খেলোয়াড়ি জীবনের শেষ যখন, পেশাদার ফুটবলে তখন শুরুই হয়নি ডিভক অরিগির। তবু স্ট্রাইকার হিসেবে দুজনের মধ্যে মিল দেখতে পাচ্ছেন লিলের রিজার্ভ দলের কোচ স্টিফেন অ্যাডামস, ‘সে ক্লাইভার্টের কথা মনে করিয়ে দেয় আমাকে।’ ক্ষিপ্রতা, সামর্থ্য ও টেকনিক—দুজনের একই রকম বলে মনে করেন অ্যাডামস। ১৯ বছর বয়সী অরিগি গত সপ্তাহে লিভারপুলে যোগ দিলেও এই মৌসুমে ধারেই খেলবেন আগের দল লিলেতে। উল্লেখ্য, ফ্রান্সের এই ক্লাবে খেলেই ক্যারিয়ার শেষ করেছিলেন সাবেক ডাচ স্ট্রাইকার ক্লাইভার্ট। ইয়াহু নিউজ।