নাচেও ডিফো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর গোল করার দক্ষতা মন্দ নয়। প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা সান্ডারল্যান্ড মৌসুমে গোল করেছে ২৪টি, এর মধ্যে তাঁরই ১৪টি! এবার জার্মেইন ডিফোর শখ জেগেছে, নাচের মঞ্চেও নিজেকে পরখ করে দেখার! যে-সে মঞ্চ নয়, বিবিসির নাচের অনুষ্ঠান ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’য়েই নাচতে চান ৩৪ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। অবশ্য নাচটাও একেবারে খারাপ পারেন না, শৈশবে ‘স্ট্রিট ড্যান্সে’ নাকি মেডেলও পেয়েছেন। ডিফো নিজেই বললেন, ‘আমার বন্ধুর সঙ্গে স্ট্রিট ড্যান্সে অংশ নিয়ে মেডেল জিতেছি, যেটি এখন আমার মায়ের বাসায় আছে। স্ট্রিক্টলি কাম ড্যান্সিংয়ে অংশ নিতে ভালোই লাগবে।’ এর আগে পিটার শিলটন, পিটার স্মাইকেল, জন বার্নসরাও অংশ নিয়েছিলেন এতে। শিলটনের চেয়ে ভালোই করতে চাইবেন ডিফো। কেন? ১৪ জনের মধ্যে যে ১২তম হয়েছিলেন শিলটন! ইএসপিএন।