নাতালিই প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৪৪ থেকে ২০১৬—এই ৫২ বছরে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগ (এলএফপি) এই প্রথম প্রধান হিসেবে পেতে যাচ্ছে একজন নারীকে। গতকাল এলএফপির দশম সভাপতি নির্বাচিত হয়েছেন নাতালি বয় ডি লা ট্যুর। ফ্রেডেরিক তিরিজের স্থলাভিষিক্ত হবেন তিনি। ১৪ বছর দায়িত্ব পালনের পর গত মাসে পদত্যাগ করেন তিরিজ। ফ্রান্সের ৪০টি ক্লাব এবং লিগ ওয়ান ও লিগ টুর তত্ত্বাবধান করে এই সংস্থা।