নাতির চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়ে গেছে ৫৪। এখন তো নাতিপুতির সঙ্গে খেলাধুলা করারই সময়। ডিয়েগো ম্যারাডোনা ছয় বছর বয়সী নাতি বেঞ্জামিনের সঙ্গে ফুটবল খেলছিলেন বাড়ির পেছনের বাগানে। কোথায় নাতিকে দু-একটি কারিকুরি দেখিয়ে মুগ্ধ করে দেবেন, উল্টো পুঁচকে বেঞ্জামিনই নানাকে কাটিয়ে তাক লাগিয়ে দিল। নাতিকে আটকাতে নানা ম্যারাডোনোকে ফাউলই করতে হলো! বেঞ্জামিন অবশ্য তাতেও দমেনি, ঠিকই বেরিয়ে গেছে নানার ‘ট্যাকল’ সামলে। তা বলতে পারেন, ম্যারাডোনার নাতি যখন, ফুটবলের ডিএনএ শরীরে না থেকে পারে না! তারওপর বেঞ্জামিনের ধমনিতে বইছে সার্জিও আগুয়েরোর রক্তও। আর্জেন্টাইন স্ট্রাইকার ম্যারাডোনা-তনয়া জিয়ান্নিনাকে বিয়ে করেছিলেন, তাঁদেরই সন্তান এই খুদে ফুটবলার। অবশ্য দুজনের ছাড়াছাড়ি হয়ে গেছে আগেই। ইএসপিএন।