নানার কীর্তি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্তোনিও কুচিত্তিনি লোকটা আসলেই কি মেসির নানা? নইলে পুরো বিশ্ব যখন লিওনেল মেসিকে সহানুভূতি জানাচ্ছে, কুচিত্তিনি কেন ঘরের শত্রু বিভীষণের মতো নাতির সমালোচনা করবেন? কোপা আমেরিকার ফাইনালের পর মেসিকে নিয়ে অনেক কথা হচ্ছে। আর্জেন্টিনার হয়ে আবারও কিছু জেতা হলো না, মেসির দুঃখে সমব্যথীর অভাব নেই। অথচ কুচিত্তিনি বলছেন, মেসি নাকি ফাইনালে নিজের পুরোটা ঢেলে দেননি। ‘শেষ তিনটি ম্যাচে সে ভালো খেলতে পারেনি। অনেক অলস ছিল’—ভদ্রলোকের সমালোচনার ভাষাটাও একেবারে চাছাছোলা। এটা অবশ্য নতুন নয়, বিশ্বকাপের পরও কুচিত্তিনি বলেছিলেন, মেসি বার্সেলোনার মতো আর্জেন্টিনার হয়ে দৌড়াননি। গোলডটকম।