নানার বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ থেকে টটেনহাম, সেখান থেকে হামবুর্গ। সেখান থেকে আবার স্পেনে ফিরলেন রাফায়েল ফন ডার ভার্ট, এবার গন্তব্য রিয়াল বেটিস। দুই দিন আগে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি সই করেছেন ডাচ মিডফিল্ডার, কাল প্রথমবারের মতো তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হলো বেটিস সমর্থকদের সঙ্গে। বাবা ডাচ হলেও মা স্প্যানিশ। ৩২ বছর বয়সী ডাচ মিডফিল্ডার তাই মায়ের জন্মভূমিতে ফিরে দারুণ আনন্দিত। তবে তার চেয়ে বেশি আনন্দিত ফন ডার ভার্টের নানি। নানার বাড়িটা বেটিস ক্লাব থেকে খুব দূরে নয়। নাতিকে আবার কাছে পাওয়ার আনন্দটা এতই বেশি যে খুশিতে নানি কাল ফন ডার ভার্টের পরিচিতি অনুষ্ঠানেও চলে এলেন। নতুন মৌসুম শুরু হতে আরও কিছুদিন বাকি। মাঝের এই সময়টা নানা বাড়িতে বোধ হয় মন্দ কাটবে না ডাচ মিডফিল্ডারের। বিবিসি।