নাপোলির অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো অতিমূল্যায়িত! স্পেনের সাময়িকী ডন ব্যালনকে নাকি এমনটাই বলেছিলেন রোনালদোরই সাবেক রিয়াল সতীর্থ গঞ্জালো হিগুয়েইন। সাবেক সতীর্থকে নিয়ে কেউ কিছু বললে সাধারণত তাঁর ইতিবাচক দিকটাই তুলে ধরেন। কিন্তু ২০১৩ সালে রিয়াল থেকে নাপোলিতে যোগ দেওয়া হিগুয়েইন বললেন উল্টোটা! নাপোলি অবশ্য এরই মধ্যে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, রোনালদোকে নিয়ে হিগুয়েইন এমন কোনো মন্তব্য করেননি। হিগুয়েইনের মুখে যে কথা বসানো হয়েছে সেটিকে ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ বলে দাবি নাপোলির। গোলডটকম।