নাভাস নেই কোপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দটা টাটকা থাকতেই দুঃসংবাদ শুনতে হলো কেইলর নাভাসকে। অ্যাকিলিস ট্যান্ডনের চোট কোস্টারিকান গোলরক্ষককে খেলতে দিচ্ছে না দুদিন পর থেকে শুরু হতে যাওয়া শতবর্ষপূর্তি বিশেষ কোপা আমেরিকায়। আসলে আন্তর্জাতিক টুর্নামেন্ট ভাগ্যটাই যেন খারাপ নাভাসের, খেলতে পারেননি গত বছরের কনক্যাকাফ গোল্ডকাপেও। ইএসপিএন।