নাম নিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুত্রসন্তান হয়েছে খানিক আগে। ফুটবলপাগল বাবা নবজাতকের নাম হয়তো প্রিয় কোনো ফুটবলারের নামেই রেখে দিলেন! খুব বেশি দূর যেতে হবে না, আমাদের দেশেই জিকো, রসি নামের মানুষ খুঁজে পাবেন! সে অবশ্য অনেক আগের কথা। এখন মেসি-নেইমার-রোনালদোদের যুগ। পুত্রসন্তানের নাম ফুটবল তারকাদের নামে রাখার চলটা বেড়েছে। যুক্তরাজ্যের পরিসংখ্যান অধিদপ্তর নিশ্চিত করেছে এটা। ২০১৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ১৩ জনের নাম রাখা হয়েছে ‘ক্রিস্টিয়ানো’। তুলনায় নেইমার একটু পিছিয়ে আছেন, ব্রাজিল তারকার নামে রাখা হয়েছে আটজন নবজাতকের নাম। কতজনের নাম মেসি হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তবে অদ্ভুত ব্যাপার, ওয়েলসে জনজো নাম রাখা হয়েছে অনেক নবজাতকের। এই ইংলিশ মিডফিল্ডার খেলেন ওয়েলশেরই ক্লাব সোয়ানসিতে। সেখানে তিনি কতটা জনপ্রিয়, তা তো বুঝতেই পারছেন! মেট্রো।