প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লাসগোর একটি পাবই ঝামেলাটা বাধিয়েছে। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে আগের ম্যাচে সেল্টিকের মাঠে খেলতে গিয়েছিল বরুসিয়া মনশেনগ্লাডবাখ। সেটির প্রচারের জন্য পাবটি বানায় একটি বিজ্ঞাপনী বোর্ড। নিছক মজা করেই সেখানে মনশেনগ্লাডবাখ বানানটা লিখতে তিনবারই করল কাটাকাটি। ভাবখানা এমন, এ কী কঠিন শব্দ রে বাবা! শেষ পর্যন্ত ‘মনশেনগ্লাডবাখ’ই না রেখে সেখানে লিখে রাখল ‘একটি জার্মান ক্লাব’। কিন্তু ঢিল মেরে পাবটিকে পাটকেল তো খেতেই হবে। ‘শোধ’ নিল মনশেনগ্লাডবাখ। পরশু দুদল আবার মুখোমুখি হয়েছে বরুসিয়ায়। ম্যাচের আগে মাঠের সামনে একটা বোর্ড রাখে মনশেনগ্লাডবাখ। যেখানে মজা করে সেল্টিকের আগে ‘স্কটিশ ক্লাব’ লিখতে গিয়ে ঠিক তিনবারই করল কাটাকাটি। সেটি আবার ক্লাবের অফিশিয়াল অ্যাকাউন্টে মজার ইমোটিকনসহ টুইট করে লিখেছেও, ‘আমরা চেষ্টা তো করেছি।’ টুইটার।