নামের বাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ফুটবলারের নামে সন্তানের নাম অনেকেই রাখেন। বাংলাদেশেই জিকো, রসি নামে অনেককে পাওয়া যাবে খুঁজলে। তবে নরওয়ের এক দম্পতি যা করলেন সেটি অভাবনীয়। লিভারপুলের ভক্ত এই দম্পতি খেলোয়াড়ের, ক্লাবের বা মাঠের নামে নয়, ক্লাবের স্লোগানের নামেই নিজেদের সন্তানের নাম রেখে দিয়েছেন। লিভারপুলের স্লোগান ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোনের’ সংক্ষিপ্ত রূপ ‘ওয়াইএনডব্লুএ’। মেয়ে ক্যারোলিনের নামের শেষে এটা জুড়ে দিয়েছেন তাঁরা। ছেলে হলে জেরার্ড রাখা হবে, এই সিদ্ধান্তই তাঁরা নিয়ে রেখেছিলেন। মেয়ে হওয়াতেই পাল্টে ফেলতে হয় পরিকল্পনা। ক্যাথরিনের বয়স এখন চার, সামনের মে মাসে তাকে অ্যানফিল্ডে নিয়ে যাওয়ার কথা। এএফপি।