প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে গত বুধবার লিগ কাপে শেফিল্ডের বিপক্ষে ম্যাচটায় খেলতে পারেননি। গতকাল হয়ে যাওয়া হাল সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচেও যে খেলবেন না, এটা আগেই জানা ছিল। তবে ম্যানচেস্টার সিটি সমর্থকদের আরও বড় দুঃসংবাদই দিলেন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। নাসরির চোটটা বেশ গুরুতর, ফলে অস্ত্রোপচার করাতেই হবে। মাস খানেক তাই মাঠে নামাই হবে না সিটির ফরাসি উইঙ্গারের। চোট আগেই মাঠের বাইরে ঠেলে দিয়েছে সিটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দো ও মন্টেনেগ্রিয়ান স্ট্রাইকার স্তেভান ইয়োভেতিচকে। এ দুজনকে অবশ্য আগামী সপ্তাহেই দলে পাবেন বলে আশা করছেন পেলেগ্রিনি। এএফপি।