নাসরির খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটসে এলেই হলো, বল ছোঁয়ার সঙ্গে সঙ্গেই অবধারিতভাবে শুনতে হবে দুয়ো। সেই ২০১১ সালের পর থেকেই এটা দেখে আসছেন সামির নাসরি। কেন রে ভাই, না হয় এর আগে আর্সেনালে খেলেছিলেন। তাই বলে গ্যালারি থেকে অনবরত ‘বিশ্বাসঘাতক, ‘বেইমান’ এসব গালি মুখ বুজে হজম করতে হবে নাসরিকে? ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার পুরো ব্যাপারটিতে মহাবিরক্ত, ‘মাঠে এসব আমি গায়ে মাখি না, এই গালাগালি স্রেফ নির্বুদ্ধিতা’। এরপর যেটা বললেন সেটা আর্সেনাল-ভক্তদের জন্য আরও বেশি গাত্রদাহের কারণ হবে, ‘ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সুযোগটা আমার জন্য সেরা সুযোগ ছিল। এখানে আমি অনেক ট্রফি জিতেছি। সবকিছুই আছে আমার, আমি সুখী, আগের চেয়ে অনেক ভালো আছি।’ ইএসপিএন।