নাসিরের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। ৪০ মি​নিটে মামুনুল ইসলামের কর্নারে নাসির উদ্দিনের দুর্দান্ত ফ্লিকে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধে বাংলাদেশের আধিপত্য ছিল দেখার মতো। থাইল্যান্ডের তুলনায় লক্ষ্যে বেশি শট নিয়েছে বাংলাদেশ। প্রথম ৩০ মি​িনটেই লক্ষ্যে মামুনুলের দলের শট ছিল ৫টি, সেখানে থাইল্যান্ডের ১​টি। এ সময়ে বল দখলেও এগিয়ে বাংলাদেশ—৫২ শতাংশ। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ এ দাপট ধরে রাখতে পারে কিনা, সেটিই দেখার।