নায়ক কাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স ৩৩। চোট আর ফর্মহীনতায় ইউরোপ ছেড়েছেন বছর খানেক হলো। খেলছেন মেজর লিগের ক্লাব অরল্যান্ডো সিটিতে। তবে ফর্ম যা-ই হোক, জাত তো চিরস্থায়ী। পরশু ইংলিশ ক্লাব টটেনহামের সঙ্গে এমএলএস অলস্টারের হয়ে কাকার পারফরম্যান্স পুরোনো প্রবাদটিই মনে করিয়ে দিল। মেজর লিগে খেলা তারকাদের নিয়েই গড়া হয়েছিল অলস্টার দল। পেনাল্টি থেকে নিজে গোল করেছেন, ডেভিড ভিয়ার গোলে সহায়তা করে টটেনহামের বিপক্ষে মেজর লিগের একাদশকে ২-১ গোলের জয় এনে দিলেন কাকা। এএফপি।