নিউইয়র্ক সিটিতে ল্যাম্পার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজর লিগ সকারের দল নিউইয়র্ক সিটিতে যাচ্ছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড—এমনটা আগেই শোনা গিয়েছিল। ৩৬ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার পরশু সেটা নিশ্চিতও করলেন। দুই বছরের জন্য নিউইয়র্ক সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন চেলসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (২১১ গোল)। স্প্যানিশ তারকা ডেভিড ভিয়াও নাম লিখিয়েছেন এ দলে। এএফপি।