নিখোঁজ ওজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসুত ওজিল নিখোঁজ! চমকে গিয়ে কেউ প্রশ্ন করতেই পারেন—মানে কী? গত বুধবারও তো প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলেছেন, গোলও করেছেন একটি। ২০১৩-১৪ মৌসুমে আর্সেনালে নাম লেখানোর পর এ মৌসুমেই সর্বোচ্চ ১০ গোল করেছেন। কিন্তু লিগের শীর্ষ দলগুলোর বিপক্ষে যেন খুঁজেই পাওয়া যায় না জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডারকে! এ নিয়ে আর্সেনালের সমর্থকদের আক্ষেপ আর ক্ষোভ দুটিই আছে। ২ এপ্রিল ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচেও ওজিল ছিলেন নিষ্প্রভ। সেই ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে এক গানার সমর্থক একটি বাক্স নিয়ে সাহায্য চাইতে থাকেন। ওজিলের স্বদেশি ও ক্লাব সতীর্থ পার মার্টেসেকার সেই বাক্সে সাহায্যও করেন। এই সেন্টারব্যাক খেয়ালই করেননি বাক্সের ওপর পাশে লেখা ছিল—নিখোঁজ ব্যক্তি। তার নিচেই সাঁটা ছিল ওজিলের ছবি! মেট্রো।