প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তা ইমানুয়েল আদেবায়োর খেপতেই পারেন। তাঁর মাঠে নামা মানেই যেন দুয়োধ্বনি। কাঁহাতক সেটা ভালো লাগে? কিন্তু ভালো না খেললে তো সমর্থকেরা দুয়ো দেবেই। দেবে ভালো কথা, তাই বলে নিজ দলের সমর্থকেরা! আদেবায়োরের খেদের কারণ বোঝা যায়। ঘরের মাঠে টটেনহামের সময়টা খুব খারাপ যাচ্ছে। হোয়াইট হার্ট লেনে গত পাঁচ ম্যাচের চারটিই হেরেছে স্পারসরা। মাঠে নামার পরেই শুরু হয় সমর্থকদের গালাগালি। অবস্থা এমনই, আদেবায়োর বলে ফেলেছেন, ‘আমার মনে হয় এ মুহূর্তে আমাদের ঘরের চেয়ে বাইরেই বেশি খেলা উচিত। অন্তত আমরা জানতে পারব যারা দুয়ো দিচ্ছে তারা আমাদের সমর্থক নয়।’ কিন্তু এই ধারণা কি তাঁর একার? আদেবায়োর জানাচ্ছেন, টটেনহামের অন্য খেলোয়াড়েরাও এ রকমই মনে করেন। বিবিসি।