নিজেকে চেনালেন উডবার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন উডবার্ন
বেন উডবার্ন

বেন উডবার্ন—নামটা মনে রাখুন। পরশু ইংলিশ লিগ কাপে ২-০ গোলে লিডস ইউনাইটেডকে হারিয়েছে লিভারপুল। দলের দ্বিতীয় গোলটি এই ওয়েলস ফরোয়ার্ডের। এক গোলেই ঝড় তুলেছেন, কারণ ৮১ মিনিটের ওই গোলে যে ভেঙে গেছে ক্লাব রেকর্ড। পরশু অলরেডদের হয়ে নিজের প্রথম গোলের সময় উডবার্নের বয়স ছিল ১৭ বছর ৪৫ দিন। তাতেই মাইকেল ওয়েনের ১৯ বছর পুরোনো রেকর্ডটি পড়ে গেল পেছনে। ১৯৯৭ সালে উইম্বলডনের বিপক্ষে ১৭ বছর ১৪৩ দিনে গোল করেছিলেন ওয়েন। সাবেক ইংলিশ স্ট্রাইকার উত্তরসূরিকে গোলের পরই অভিনন্দন জানিয়ে দিয়েছেন। মজা করে টুইট করেছেন, ‘আরেকটা রেকর্ড কেড়ে নেওয়া হলো আমার থেকে।’ রয়টার্স।