ঘরের মাঠে বড় টুর্নামেন্ট জেতার হ্যাটট্রিক করতে পারল না ফ্রান্স। নিজ দেশে ১৯৮৪ সালে ইউরো ও ১৯৯৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স এবার হেরে গেল ফাইনালে। ঘরের মাঠে ব্যর্থতা অবশ্য নতুন কিছু নয় ফরাসিদের জন্য। স্বাগতিক হিসেবে প্রথম বড় দুটি টুর্নামেন্টেই ব্যর্থ ফ্রান্স। ১৯৩৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ও ১৯৬০ ইউরোর সেমিফাইনালে থমকে যায় দলটির যাত্রা। বিশ্বকাপ ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় স্বাগতিক হিসেবে সবচেয়ে সফল উরুগুয়ে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একবার বিশ্বকাপ ও সাতবার কোপা আমেরিকা আয়োজন করে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে। স্বাগতিক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৭টি বড় টুর্নামেন্ট (একটি বিশ্বকাপ ও ৬টি কোপা) জিতেছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টাইনরা ঘরের মাঠে তিনটি কোপায় ব্যর্থও হয়েছে। স্বাগতিক হিসেবে ব্রাজিলের রয়েছে মিশ্র অভিজ্ঞতা। দুটি বিশ্বকাপে ব্যর্থ হলেও নিজেদের মাটিতে আয়োজিত চারটি কোপাই জিতেছে ব্রাজিল।
ঘরের মাঠের সেরারা
চ্যাম্পিয়ন টুর্নামেন্ট স্বাগতিক
৮ ৮ (৭+১) উরুগুয়ে
৭ ১০ (৯+১) আর্জেন্টিনা
৫ ১৩ (১২+১) যুক্তরাষ্ট্র
৪ ৬ (৪+২) ব্রাজিল
৩ ৫ (৩+২) মেক্সিকো
* বন্ধনীতে প্রথমে মহাদেশীয় টুর্নামেন্ট ও পরে বিশ্বকাপের সংখ্যা