নিরাপদ 'এল ক্লাসিকো'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়াম-স্পেন প্রীতি ফুটবল বাতিল হয়ে গেছে। নিরাপত্তাশঙ্কায় হ্যানোভারে হতে পারেনি জার্মানি-হল্যান্ড ম্যাচটিও। এতে করে যাঁরা সংশয় ও শঙ্কায় আছেন ২১ নভেম্বরের রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা এল ক্লাসিকো নিয়ে, তাঁদের অভয়ই দিলেন স্প্যানিশ লিগের প্রধান হাভিয়ের তেবাস, ‘অতীতেও স্পেন জিহাদি সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তু হয়েছে, কিন্তু পুলিশ জানে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। এবারও ব্যাপারটা তারাই নিয়ন্ত্রণ করবে এবং আমি নিশ্চিত এটা (এল ক্লাসিকো) নিরাপদই থাকবে।’ ম্যাচটির নিশ্ছিদ্র নিরাপত্তা বিধানে বার্নাব্যুর ভেতরে-বাইরে দেড় হাজার পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলে জানা গেছে। এএফপি ও মার্কা।