নিরুদ্বেগ বেকেনবাওয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব চ্যাম্পিয়ন তারা। কোথায় সব বাধা তুচ্ছ করে এগিয়ে যাবে, তা না করে ইউরোর বাছাইপর্বে জার্মানি হাবুডুবু খাচ্ছে। তিন ম্যাচে এক জয়, এক ড্র আর এক হারে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে জোয়াকিম লোয়ের দল এখন তিন নম্বরে। তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট করে নিয়ে জার্মানির ওপরে পোল্যান্ড ও আয়ারল্যান্ড। তবে বাছাইপর্ব যেহেতু অনেক লম্বা পথ, এখনই দলের পারফরম্যান্স নিয়ে এত উদ্বিগ্ন হচ্ছেন না ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। জার্মান কিংবদন্তি বলেছেন, ‘বাছাইপর্ব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ তৃতীয় হয়েও আমাদের পক্ষে ইউরোতে খেলা সম্ভব। যদিও সে রকম কিছু হবে না।’ পরের ম্যাচগুলোতেই জার্মানি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বেকেনবাওয়ারের। এএফপি।