নির্দোষ দাবি কস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে নির্দোষ দাবি করলেন ডিয়েগো কস্তা। লিভারপুলের এমরে চান ও মার্টিন স্কারটেলকে বুট দিয়ে মাড়িয়ে দেওয়ার অপরাধে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। কিন্তু চেলসির ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার বলছেন, তিনি কোনো অপরাধ করেননি। ক্যাপিটাল ওয়ান কাপ সেমিফাইনালের ঘটনায় কোনো অপরাধবোধও তাঁর, ‘মঙ্গলবার যা ঘটেছে তাতে আমার কোনো ভুল ছিল না, এই সুখানুভূতি নিয়েই বাড়ি গিয়ে আমি ঘুমাতে পারি। কারণ যা ঘটেছে, সেটা ইচ্ছাকৃত ছিল না।’ ইএসপিএন।