প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থীদের পাশে প্রথম দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল জার্মান ক্লাবগুলোই। বায়ার্ন মিউনিখ তাদের মাঠে শরণার্থীদের জন্য ক্যাম্প খুলেছে, ১০ লাখ ইউরোর বেশি আর্থিক অনুদান দিয়েছে। ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগের টিকিট থেকে পাওয়া অর্থ অনুদানেরও ঘোষণা দিয়েছে। এ সবকেই যথেষ্ট মনে না করে বায়ার্ন ফরোয়ার্ড মারিও গোটশে ব্যক্তিগত একটা উদ্যোগও নিলেন।
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের সঙ্গে ম্যাচেই বিশেষ একটা বুট পরে নেমেছিলেন গোটশে। পরশু বুন্দেসলিগায় ডার্মস্টাটের বিপক্ষেও সেই বুট পরলেন। শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ‘রিফিউজিস ওয়েলকাম’ লেখা হ্যাশট্যাগ টুইটার-ফেসবুকে অনেকেই ব্যবহার করছেন। এই কথাটিই গোটশে নিজের বুটে লিখিয়েছেন। নিজের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের শেষে এই বুট নিলামে তোলা হবে। এএফপি।