নিষিদ্ধ আগুয়েরো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার সিটির জন্য দুঃসংবাদ, সুসংবাদ ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। ওয়েস্ট হামের উইনস্টন রিডের মুখে কনুই দিয়ে ধাক্কা দেওয়ায় সার্জিও আগুয়েরোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। লিগে তিন ম্যাচে ৩ গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকারকে পরের তিন ম্যাচে না পাওয়া ম্যানচেস্টার সিটির জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। কিন্তু ইউনাইটেডের জন্য সুসংবাদ কেন? আগুয়েরো যে খেলতে পারছেন না ১০ সেপ্টেম্বরের ‘ম্যানচেস্টার ডার্বি’তে। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে এ পর্যন্ত ৭ গোল করেছেন আগুয়েরো, যা সিটির যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।