নিষিদ্ধ ইতালিয়ান ফুটবল-কর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদী মন্তব্য করায় নিষিদ্ধ হলেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট কার্লো তাভেকিও। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে তাঁকে। গত জুলাইয়ে ফেডারেশনের নির্বাচনী প্রচারণার সময় বিদেশি খেলোয়াড়দের সম্পর্কে বলতে গিয়ে ‘কলা খাওয়া’র প্রসঙ্গ টেনে এনেছিলেন ৭১ বছর বয়সী এই ফুটবলকর্তা। পরে অবশ্য দুঃখ প্রকাশ করেছিলেন তাভেকিও, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। এ নিষেধাজ্ঞার ফলে উয়েফার কোনো পদে থাকতে পারবেন না তাভেকিও, পারবেন না আগামী মার্চের উয়েফা কংগ্রেসেও অংশ নিতে। এ ছাড়া বর্ণবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করতে হবে তাঁকে। এএফপি।