নিষিদ্ধ ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স ও রেফারিকে নিয়ে বেফাঁস কথা বলে চার ম্যাচ নিষিদ্ধ হলেন পিএসজির সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। গত মাসে বোর্দোর বিপক্ষে ২ গোল করেও পিএসজিকে জেতাতে না পারায় ক্ষোভ ঝেড়েছিলেন রেফারিদের ওপর। বাজে মন্তব্য করেছিলেন ফ্রান্স সম্পর্কেও। বলেছিলেন, ‘১৫ বছরের ক্যারিয়ারে আমি এমন রেফারিং দেখিনি। এই পচা দেশে পিএসজির মতো ক্লাব থাকতে পারে না।’ গত পরশু শুনানি শেষে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তি দেয় ইব্রাকে। ফলে ৩৩ বছর বয়সী ইব্রা পিএসজির সঙ্গে নিস, লিল, মেৎজ এবং নঁতের ম্যাচে খেলতে পারবেন না। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় লাল কার্ড দেখায় বার্সার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও খেলা হবে না তাঁর। এএফপি।