নিষিদ্ধ কাভানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিনসন কাভানি
এডিনসন কাভানি

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলি-উরুগুয়ে ম্যাচের ওই ঘটনা অনেকেরই মনে থাকার কথা। চিলির গঞ্জালো হারার মুখে আঘাত দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন এডিনসন কাভানি। পরে রিপ্লেতে দেখা গেছে, হারাই আসলে কাভানিকে উসকানি দিয়েছিলেন। সেটার জন্য দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছেন চিলিয়ান ডিফেন্ডার। কাভানিকেও একই শাস্তি পেতে হবে বলে গত পরশু জানিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন। বলিভিয়া ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে উরুগুইয়ান স্ট্রাইকারকে। একই ঘটনায় রেফারিকে অপমান করায় উরুগুয়ের কোচ অস্কার তাবারেজকেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এএফপি।