নিষিদ্ধ কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর কারণেই রাশিয়ার ডোপ কেলেঙ্কারি ফাঁস হয়েছিল। ডোপিংয়ে রুশ সরকারের পৃষ্ঠপোষকতার ব্যাপারটি এসেছিল আলোয়। স্বামী ভিতালি স্তেপানভকে নিয়ে বিশ্ব অ্যান্টিডোপিং এজেন্সির কাছে রাশিয়ার কাণ্ড-কীর্তির কথা জানিয়ে দেন ইউলিয়া স্তেপানোভা। যে কারণে এখন যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন স্তেপানোভা। রুশ এই ৮০০ মিটার দৌড়বিদের কোচ ভ্লাদিমির মোখনেভই এবার নিষিদ্ধ হলেন দশ বছরের জন্য। ‘নিষিদ্ধ ড্রাগ নিজের কাছে রাখা, পাচার ও এ ধরনের ব্যবসায় জড়িত থাকায়’ আন্তর্জাতিক ক্রীড়া আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন মোখনেভকে। পাশাপাশি ২৪ বছর বয়সী মাঝারি পাল্লার দৌড়বিদ আনাস্তাসিয়া বাজদাইরেভকেও নিষিদ্ধ করা হয়েছে দুই বছরের জন্য। তাঁর অপরাধ অবশ্য ভিন্ন, নিষিদ্ধ ড্রাগস ব্যবহার করেছেন বা করার চেষ্টা করেছেন।