নিষিদ্ধ গার্সিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠকর্মীর গায়ে হাত তুলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এএস রোমার কোচ রুডি গার্সিয়া। গত রোববার প্রতিপক্ষ জেনোয়ার মাঠ লুইগি ফেরারিস স্টেডিয়ামের এক কর্মীর সঙ্গে ধস্তাধস্তির হয় এই ফরাসি কোচের। গার্সিয়া নাকি ওই কর্মীর মুখে ঘুষি মারারও চেষ্টা করেন। রোমার এক স্টাফ নাকি থুতুও ছিটিয়েছেন ওই মাঠকর্মীর গায়ে। ওই ম্যাচেরই অন্য এক ঘটনায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন জেনোয়ার ডিয়েগো পেরোত্তি। রোমার গ্রিক ডিফেন্ডার হোসে হোলেবাসকে আঘাত করেই শাস্তি পেয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পার পাননি হোলেবাসও, জেনোয়া সমর্থকদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ডিপিএ।