নিষিদ্ধ পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার খেলা মানেই গ্যালারিতে পতপত করে উড়তে থাকা ডোরাকাটা লাল-হলুদ পতাকা। কাতালান জাতীয়বাদের প্রতীক হয়ে যাওয়া সেই ‘এস্তেলাদাই’ থাকছে না কোপা ডেল রের ফাইনালে! আগামী রোববার সেভিয়ার সঙ্গে ওই ফাইনাল হবে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে। এরই মধ্যে মাদ্রিদের নগর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ওই দিন কাতালান পতাকা এস্তেলাদা নিয়ে মাঠে ঢোকা যাবে না। এমনিতেই কাতালুনিয়ার সঙ্গে স্বাধীনতার প্রশ্নে মাদ্রিদের চাপান-উতোর চলছে অনেক আগে থেকেই। এই নিষেধাজ্ঞা মোটেই ভালোভাবে নিতে পারেনি বার্সেলোনা কর্তৃপক্ষ। ব্যাপারটাকে নিজেদের বাক্স্বাধীনতার ওপর আঘাত হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু বার্সেলোনা ফুটবল ক্লাবের সমর্থকেরা বিষয়টিকে কীভাবে নিচ্ছেন?