নিষিদ্ধ ফিফা কর্মকর্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফায় শুদ্ধি অভিযান এখনো চলছে। দুর্নীতিবিরোধী সেই অভিযানে কাল নিষিদ্ধ হলেন ফিফার উচ্চপদস্থ আরেক কর্মকর্তা। ৯০ দিনের জন্য সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন ফিফার নিরীক্ষা কমিটির সদস্য যুক্তরাষ্ট্রের নাগরিক রিচার্ড লাই। পরশু নিউইয়র্কের আদালতে ১০ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন গুয়াম ফুটবল ফেডারেশনের সভাপতি লাই।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির এই সদস্য আদালতে বলেছেন, ২০১১ সালে ফিফার সভাপতি নির্বাচনে ভোট দেওয়ার বিনিময়ে এএফসির এক কর্মকর্তার কাছ থেকে এক লাখ ডলার ঘুষ নিয়েছিলেন। এ ছাড়া ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ফুটবলের কিছু কর্মকর্তাকে অনৈতিক সাহায্যের বিনিময়ে ঘুষ পেয়েছেন প্রায় সাড়ে ৮ লাখ ডলার। এএফপি।