নিষিদ্ধ বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও বালোতেল্লি
মারিও বালোতেল্লি

কয়েকবার তিনি নিজেও শিকার হয়েছেন বর্ণবাদী আচরণের। অথচ সেই মারিও বালোতেল্লির বিরুদ্ধেই এবার বর্ণবাদের অভিযোগ। নিজের ইনস্টাগ্রামে কম্পিউটার গেমের চরিত্র ‘সুপার মারিও’র একটা ছবি দিয়ে লিভারপুল স্ট্রাইকার লিখেছিলেন, ‘কালো মানুষের মতো লাফায় আর পয়সা জমায় ইহুদিদের মতো।’ লেখাটা চোখ এড়ায়নি ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএর। যদিও পরে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বালোতেল্লি, কিন্তু শাস্তি এড়াতে পারেননি। বর্ণবাদী এমন মন্তব্যের জন্য বিতর্কিত লিভারপুল স্ট্রাইকারকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে এফএ, সঙ্গে প্রায় ৩৯ হাজার ডলার জরিমানা। নিষেধাজ্ঞার কারণে কাল আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ইতালিয়ান এই স্ট্রাইকার। এএফপি।