নিষিদ্ধ বেনজেমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষণা আসতে পারে, ইঙ্গিতটা আগেই পাওয়া গিয়েছিল। কদিন আগেই ফ্রান্সের প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন, করিম বেনজেমাকে আর জাতীয় দলে দেখতে চান না। কাল ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না বেনজেমা। ফ্রান্স দলের সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে একটা ভিডিও টেপ নিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছিল রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের বিরুদ্ধে। ফ্রেঞ্চ ফেডারেশন জানিয়েছে, এই অভিযোগ থেকে নিষ্কৃতি না পাওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবেন বেনজেমা। যার অর্থ, নিজের দেশে ২০১৬ ইউরোতে খেলা নিয়েও এখন ঘোর সংশয় বেনজেমার। এএস।