প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিমিত্রি পায়েত কি তুষের আগুন চেনেন? উত্তরটা সম্ভবত হ্যাঁ-ই হবে। সেই কবে ইউরোর ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে হেরেছে তাঁর দল ফ্রান্স, এখনো যে সেই দুঃখ ভুলতে পারছেন না ফরাসি মিডফিল্ডার। জুলাইয়ে ইউরো ২০১৬-এর সেই ফাইনালে আবার পায়েতের ফাউলেই মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন রোনালদো। তাঁর বুকে যন্ত্রণার সেই আগুন যে এখনো ধিকি ধিকি জ্বলছে। এতটাই যে, তাঁর বাড়িতে রোনালদোর নাম নেওয়াই নিষিদ্ধ করে দিয়েছেন। সন্তানদের বলে দিয়েছেন, আর যা-ই করো ওই নামটা মুখে এনো না। সন্তানেরা কি মেনে নিয়েছে বাবার বারণ? পায়েত নিজেই স্বীকার করেছেন, মেসি ও রোনালদোই তাদের প্রিয় ফুটবলার। ফক্স স্পোর্টস।