প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পারলে কী মূল্য দিতে হয়, সেটি ভালোই বুঝতে পারছেন মোহাম্মদ রেজা খানজাদে। ইরানের ক্লাব পারসিপোলিসের এই ডিফেন্ডার প্রতিপক্ষের এক সমর্থকের গায়ে হাত তুলে নিষিদ্ধ হয়েছেন ৯ মাস! গত মাসে এএফসি চ্যাম্পিয়নস লিগে কাতারের ক্লাব লেখভিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল পারসিপোলিস। কাতারে হওয়া ম্যাচটির পর পারসিপোলিসকে দুয়ো দিচ্ছিলেন প্রতিপক্ষ সমর্থকেরা। ব্যস, মেজাজ হারিয়ে ফেললেন খানজাদে। রেগেমেগে এক সমর্থককে মেরে বসলেন। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে টিম বাসে ফেরার পথেও প্রতিপক্ষ সমর্থকদের গালাগালি করেছেন। ঘটনার তদন্ত করে ইরানিয়ান ফুটবল ফেডারেশন ৯ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে তাঁকে। যদিও তাঁর ক্লাব বলছে, এ শাস্তির বিরুদ্ধে আপিল করা হবে। রয়টার্স।