নিয়ের্সবাখের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৬ বিশ্বকাপ নিয়ে অনিয়মের অভিযোগে শাস্তি পেলেন ভলফগ্যাং নিয়ের্সবাখ। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিকে এক বছরের জন্য ফুটবল-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফার নৈতিকতা কমিটি। কাল এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০০৬ বিশ্বকাপ নিয়ে অনিয়মের কথা জানার পরও তা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়ায় এ শাস্তি দেওয়া হয়েছে। বিশ্বকাপ আয়োজনে ঘুষ দেওয়া হয়েছে কি না কিংবা অন্য দুর্নীতি করা হয়েছে কি না সেটি এ রায়ের ক্ষেত্রে বিবেচিত হয়নি।’ নিয়ের্সবাখ অবশ্য এমন লঘু শাস্তি পেয়েও হতাশ, ‘এ সিদ্ধান্তে আমি আহত হয়েছি। এটি বাড়াবাড়ি ও অনুচিত হয়েছে।’ রয়টার্স।