নেইমার ও ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকালীন দলবদলের সময় একটা গুঞ্জন উঠেছিল, নেইমারকে নেওয়ার চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেটি যে অমূলক ছিল না, এত দিন পর জানা গেল বার্সা স্ট্রাইকারের বাবার কথায়। লুই ফন গাল ওল্ড ট্রাফোর্ডে কোচ হয়ে আসার পর ইউনাইটেড নেইমারকে নেওয়ার অনেক চেষ্টা করেছিল বলেছেন নেইমার সিনিয়র, ‘তারা প্রস্তাব দিয়েছিল বার্সেলোনাকে এবং ক্লাবটি আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিল যে তারা তাকে বিক্রি করবে না।’ ইউনাইটেডে যেতে নেইমারেরও আসলে আগ্রহ ছিল না। গোলডটকম।