নেইমার জাদুতে সেমিতে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএসজির বিপক্ষে দ্বিতীয় গোল করার পর সতীর্থ দানি আলভেজের সঙ্গে বার্সা তারকা নেইমারের উল্লাস। ছবি: এএফপি
পিএসজির বিপক্ষে দ্বিতীয় গোল করার পর সতীর্থ দানি আলভেজের সঙ্গে বার্সা তারকা নেইমারের উল্লাস। ছবি: এএফপি

ব্রাজিলীয় সুপারস্টার নেইমারের জোড়া গোলে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা এফসি। 
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, এর আগে গত সপ্তাহে কোয়াটার ফাইনালের প্রথম ম্যাচে পিএসজিকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। গতকাল মঙ্গলবার রাতের ফিরতি লিগের ম্যাচে জয় পায় দুই গোলে। এ নিয়ে দুই লিগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে এ জয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে বার্সেলোনা।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলায় শুরু থেকেই ছিল বার্সার দাপট। ম্যাচে ৫৮ শতাংশ বল ছিল তাদের দখলে। ১৪ মিনিটে বার্সার আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়াতে ভুল করেননি নেইমার। এরপর প্রথমার্ধের ৩৪ মিনিটে স্বদেশি দানি আলভেজের বাড়ানো বলে মাথা ছুঁয়ে নিজের ৩০ তম আর ম্যাচে দলের হয়ে দ্বিতীয় গোল করেন এ ব্রাজিলীয় ফরোয়ার্ড।
২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। খেলার দ্বিতীয়ার্ধে বার্সা বেশ কয়েকটি সুযোগ পেলেও স্কোর লাইন আর বাড়াতে পারেনি। এতে দুই গোলের ব্যবধানে ম্যাচ শেষ হয়।