নেইমার নন, সেরা কুতিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত খেলছেন নেইমার। প্রথম মৌসুমটা শিরোপাহীন থাকলেও দ্বিতীয় মৌসুমেই জিতেছেন পাঁচটি শিরোপা। অনুমিতভাবেই ২০১৪ ও ২০১৫ সালের সাম্বা ডি’অরজয়ী নেইমার। কিন্তু ২০১৬ সালের শেষ অর্ধটা ভালো যায়নি বার্সেলোনা স্ট্রাইকারের। আর এ সময়টাতেই লিভারপুলের জার্সিতে সুন্দর ফুটবলের পসরা সাজিয়েছেন ফিলিপে কুতিনহো। এতটাই দুর্দান্ত খেলছেন, বার্সেলোনারই নজর পড়েছে তাঁর ওপর। বছর শেষে পেলেন পারফরম্যান্সের পুরস্কারও। ২০১৬ সালে ইউরোপে খেলা সেরা ব্রাজিলিয়ান নির্বাচিত হয়েছেন কুতিনহো। লিভারপুলের মিডফিল্ডার পেয়েছেন ৩২.১৩ শতাংশ ভোট, নেইমার ২৭.৮৮ শতাংশ। তৃতীয় কাসেমিরো অবশ্য অনেক পিছিয়ে, ১৩.৩৫ শতাংশ ভোট জুটেছে তাঁর। মার্কা।