নেইমার নাটকের পর্বগুলো

ইউরোপিয়ান ফুটবলে আজ ঝড় বয়ে যাচ্ছে। একদিকে সংবাদমাধ্যমগুলো নেইমারকে পাঠিয়ে দিচ্ছেন পিএসজিতে, খানিক পরেই আবার হাভিয়ের তেবাস (লা লিগা সভাপতি) হুংকার ছুড়ছেন নেইমারকে যেতে দেবেন না। দরকার হলে সর্বোচ্চ ক্রীড়া আদালতের সাহায্য নিতে প্রস্তুত তিনি। নেইমার-নাটকের তাই বাকি আছে এখনো অনেক কিছু।
এক ফাঁকে সে নাটকের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো একটু দেখে নেওয়া যাক— |
* মার্সেলো বেকলার প্রথম খবর প্রকাশ করেন, নেইমার জুনিয়র পিএসজিতে খেলতে পারেন। |
* ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা ডি মার্জিও রিপোর্ট করেন, নেইমারের রিলিজ ক্লজ ২২২ মিলিয়ন ইউরো দিতে রাজি পিএসজি। |
* বার্সেলোনা সভাপতি জোসেপ বার্তোমেউ ‘২০০ শতাংশ’ নিশ্চয়তা দেন নেইমার বার্সা ছাড়ছেন না। |
* নেইমারের ঘনিষ্ঠ বন্ধুদের দাবি, নেইমার বার্সা ছাড়তে চাইছেন কিন্তু বার্সা তাঁর মত পাল্টানোর চেষ্টা করছে। (সূত্র: গ্লোবো পত্রিকা) |
* ইএসপিএন দেপোর্তেসের খবর অনুযায়ী, দলবদলে নেইমার ও তাঁর বাবা নেইমার সিনিয়রের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মেনে নেবে বার্সা। |
* নেইমারকে ধরে রাখতে ব্রাজিলিয়ান ফিলিপে কুতিনহোর প্রলোভন দেখায় বার্সা। লিভারপুল মিডফিল্ডারের জন্যে ৯০ মিলিয়ন দিতেও রাজি বার্সা, এমন গুঞ্জনও শোনা গেছে। লিভারপুল অবশ্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। |
* বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে টুইটারের দুজনের একটি ছবি দিয়ে দাবি করেন নেইমার বার্সাতেই থাকছেন। |
* বৃহস্পতিবার ট্রেনিংয়ে সতীর্থ নেলসন সেমেদোর সঙ্গে হাতাহাতিতে জড়ান নেইমার। |
* শুক্রবার সকালে ফরাসি পত্রিকা লা পেরিসিয়ান দাবি করে, নেইমার তাঁর টিমমেটদের দল ছাড়ার কথা জানিয়েছেন। দ্য গার্ডিয়ানও রিপোর্ট করে যে এই চুক্তি দ্রুতই সম্পন্ন হবে। |
* শনিবার মায়ামিতে এল ক্লাসিকো খেলে একটি প্রচার অনুষ্ঠানের জন্য চীনে যান নেইমার। গুজব আসে সেখান থেকেই প্যারিসে যেতে পারেন। |
*·চীন থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসে কাতালুনিয়ায় ফিরেছেন নেইমার। বুধবার অনুশীলন করেছেন দলের সঙ্গে। |
* নেইমারকে অনুশীলন থেকে চলে যেতে অনুমতি দিয়েছে বার্সা। বুধবার ট্রেনিংয়ে ৪০ মিনিট ছিলেন তিনি। (সূত্র: বিবিসি) |
* লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলেছেন, লা লিগা পিএসজির অর্থ নেবে না। (সূত্র: এএস ডটকম) |
* বুধবার বিকেল ৫টায় বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নেইমার ক্লাব ছাড়ার অনুরোধ জানিয়েছে। রিলিজ ক্লজের পুরো অঙ্ক দিলেই তারা নেইমারকে ছেড়ে দেবে। |