নেইমার যখন র্যাপ-গায়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের ফুটবল প্রতিভা নিয়ে নতুন করে কী বলার আছে! কত নানন্দিক গোলে মোহাবিষ্ট করেন দর্শক-সমর্থকদের। কিন্তু ব্রাজিলীয় সেনসেশন যে সংগীতচর্চায়ও কম যান না, সেটা বোধ হয় তথ্য হিসেবে কিছুটা নতুনই। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের সংগীত প্রতিভার প্রমাণ দিতে একটি ভিডিও পোস্ট করেছেন নেইমার।
ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গায়ে, মাথায় কালো টুপি পরে, হাতে মাইক্রোফোন নিয়ে বেশ কায়দা করে র্যাপ ঘরানার গান গাইছেন তিনি। কাজটা করে যে বিমল আনন্দ পেয়েছেন, তা বোঝাই যাচ্ছে। আসলে ঘনিষ্ঠ বন্ধু ব্রাজিলিয়ান র্যাপার এমসি নেগো দে বোরেলকে উদ্দেশ করেই ২২ বছর বয়সী ব্রাজিলীয় ফরোয়ার্ডের এ সংগীতচর্চা। মেইল অনলাইন।