নেইমারকে কড়কানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক টুইট করেই স্বদেশি কিংবদন্তি রিভেলিনোর কড়কানি খেতে হলো নেইমারকে। ঝামেলাটা হয় ব্রাজিল কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়াতেই। টুর্নামেন্টে খেলতে পারেননি, কিন্তু অধিনায়কের ‘কর্তব্য’টা টুইটারে পালন করতে চেয়েছিলেন নেইমার। সতীর্থদের দিকে সমালোচনা ধেয়ে আসছিল দেখে অশ্রাব্য ও অমুদ্রণযোগ্য ভাষায় যা লিখলেন, তার মানে দাঁড়ায়, ‘মানুষ এখন শুরু করবে কথা বলা!’ সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে আরেকটি টুইট করেছেন নেইমার। কিন্তু ১৯৭০ বিশ্বকাপজয়ী তারকা রিভেলিনোর তাতে ক্ষোভ কমলে তো! নেইমারকে বলেছেন ‘গর্দভ’, ‘আগে ইতিহাস গড়ো, ব্রাজিলকে শিরোপা জেতাও, তারপর অভিযোগ করো!’ ফক্সস্পোর্টস।