নেইমারকে নিয়েই ব্রাজিল, ইকার্দি-দিবালারা নেই আর্জেন্টিনায়

মাউরো ইকার্দি, পাউলো দিবালারা আর্জেন্টিনায় থাকছেন না সেটি আগেই মোটামুটি জানা হয়ে গিয়েছিল। কাল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো, এই দুজনকে ছাড়াই অলিম্পিকে খেলছে আর্জেন্টিনা। তবে ব্রাজিল ঠিকই রেখেছে নেইমারকে, প্রত্যাশিতদের সবাই মোটামুটি আছেন দলে।
বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে শুরু করে সম্ভাব্য সব শিরোপাই আগে জেতা হয়ে গিয়েছিল। একমাত্র অলিম্পিকটাই এখনো অধরা হয়ে আছে ব্রাজিলের কাছে। এবার দেশের মাটিতে অলিম্পিক, যেকোনো মূল্যেই সেই আক্ষেপ ঘোচাতে চায় ব্রাজিল। সে জন্য নেইমারকে কোপা আমেরিকায় না খেলিয়ে রেখে দেওয়া হয়েছে অলিম্পিকের জন্য।
১৮ জনের দলে নেইমারের সঙ্গে আছেন তাঁর বার্সা সতীর্থ রাফায়েল আলকানতারা। সান্তোসের উঠতি তারকা ‘গাবিগোল’ গ্যাব্রিয়েল বারবোসা আছেন। দলে জায়গা পেয়েছেন লাৎসিওর তরুণ মিডফিল্ডার ফেলিপে অ্যান্ডারসন।
আর্জেন্টিনা দলে অবশ্য অ্যাঙ্গেল কোরেয়া আর ডিয়েগো সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনে আছেন। আর দলের কোচ হয়ে যাচ্ছেন হুলিও ওলার্তিকোচেয়া। জেরার্ডো মার্টিনোর বিদায়ের পর এখনও কোনো কোচকে চূড়ান্ত নিয়োগ দেয়নি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন, আপাতত অলিম্পিকে আর্জেন্টিনা দলকে নিয়ে যাচ্ছেন ওলার্তিকোচেয়া।
১৮ জনের ব্রাজিল দল
গোলরক্ষক: ফার্নান্দো প্রাস (পালমেইরাস), উলিসন (অ্যাটলেটিকো মিনেইরো)
ডিফেন্ডার: মারকিনিওস (পিএসজি), রদ্রিগো কাইও (সাও পাওলো), লুয়ান (ভাস্কো ডা গামা), ডগলাস সান্তোস (মিনেইরো), উইলিয়ান (ইন্টারন্যাসিওনাল, জেকা (সান্তোস)
মিডফিল্ডার: ওয়ালেস (গ্রেমিও), রদ্রিগো দুয়ার্দো (ইন্টারন্যাসিওনাল), থিয়াগো মাইয়া (সান্তোস), রাফিনহা (বার্সেলোনা), রেনাতো অগুস্তো (বেইজিং গুয়ান), ফেলিপে অ্যান্ডারসন (লাৎসিও)
ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), গ্যাব্রিয়েল (সান্তোস), গ্যাব্রিয়েল হেসুস (পালমেইরাস), লুয়ান (গ্রেমিও)
১৮ জনের আর্জেন্টিনা দল
গোলরক্ষক: জেরোনিমো রুইয়ি (রিয়াল সোসিয়েদাদ), অ্যালেক্স ওয়ার্নার (অ্যাটলেটিকো ডি রাফায়েলা)
ডিফেন্ডার: ভিক্তর কুয়েস্তা (ইনদিপেন্দিয়েন্তি), হোসে লুইস গোমেজ (লানুস), লওতারো জিয়ানেত্তি (ভেলেজ সার্সফিল্ড), লিসান্দ্রো মাগাইয়ান (বোকা জুনিয়র্স), অ্যালেক্সিস সতো (ব্যানফিল্ড), লিয়ান্দ্রো ভেগা (রিভার প্লেট)
মিডফিল্ডার: হোয়াকুইন আরজুরা (রিভার), সান্তিয়াগো আসকাসিবার (এস্তুদিয়ান্তেস), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হাম), জিওভানি লো সেলসো (রোজারিও সেন্ট্রাল), মরিসিও মার্টিনেজ (ইউনিয়ন দে সান্তা ফে), লুকাস রোমেরো (ক্রুজেইরো)
ফরোয়ার্ড: জোনাথন ক্যালেরি (সাও পাওলো), অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান এসপিনোজা (হুরাকান) ও জিওভান্নি সিমিওনে (রিভার)