প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিহানন কনোলিকে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের অনেকেই নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে। ১০ হাজার ডলার ছেলেখেলা নয়, হাতের লক্ষ্মী কি কেউ পায়ে ঠেলে? কিন্তু ১৬ বছর বয়সী মেয়েটি গোঁ ধরে বসেছে, টাকাটা তার দরকার নেই। নেইমারের সঙ্গে দেখা করাটাই তার কাছে বড়। ব্রাজিলের একটা কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি যুক্তরাষ্ট্রে একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল, তাতে যে জিতবে সে নেইমারের সঙ্গে দেখা করার সুযোগ পাবে। নইলে নিতে পারে ১০ হাজার ডলার। প্রায় দুই হাজার প্রতিযোগীর মধ্যে জয়ী হয় টেক্সাসের রিহানন। কিন্তু টাকা নয়, সে দেখা করতে চায় স্বপ্নের তারকার সঙ্গে। রিহানন নিজেও ফুটবলার, স্কুল দলের গোলরক্ষক। কিন্তু নেইমারের সঙ্গে দেখা হলে তাঁর সঙ্গে কথা তো হবেই। রিহানন জানিয়েছে, সে বিয়ের প্রস্তাব দিতে পারে নেইমারকে! ইএসপিএন।