নেইমারদের সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আর প্রীতি ফুটবল এক নয়। তবু পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার একটা সুযোগ পাচ্ছে ব্রাজিল। আগামী বছর মার্চে জার্মানির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। নেইমাররা কি পারবেন নিজেদের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে? ২০১৮ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ম্যাচটি খেলবে ব্রাজিল-জার্মানি। ফোরফোরটু।