নেইমারের কাছে 'জীবন একটা কৌতুক'
উল্কি, উল্কি আর উল্কি। নেইমারের পুরো শরীরেই এমন বিচিত্র সব কারুকাজ। পা থেকে মাথা পর্যন্ত কিছুই বাদ পড়েনি। এই সব উল্কির কোনোটিই কিন্তু অর্থহীন নয়। প্রতিটির পেছনেই লুকিয়ে আছে নেইমারের জীবনদর্শনের খণ্ড খণ্ড গল্প। সেসব নেইমারের মুখেই শোনা যাক...

পেছনের পা- শৌর্য ও উল্লাস
দুই পায়ের পেছনে লেখা এই শব্দ, প্রতি পায়ে একটি করে। নেইমারের ভাষায়, শব্দ দুইটি তাঁকেই প্রতিনিধিত্ব করছে।

ডান হাতের ওপরে -ছেলের জন্মদিন
‘ছেলের জন্মের পরেই এই উল্কি করিয়েছিলাম’- নেইমার জানাচ্ছেন। উল্কি করানো আছে ছেলেরও।

বুকের ডানদিকে- প্রার্থনা
‘প্রতি ম্যাচের আগে আমি এই প্রার্থনা করি। সে জন্যই এটি বুকে লিখিয়ে রেখেছি। এটা আমার বাবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসারই বহি প্রকাশ’

ঘাড়ের বাঁ দিকে- সবকিছুই নশ্বর
‘এটা আমার জীবনদর্শনের প্রতিফলন। প্রতিটা মুহূর্ত আমি উপভোগের চেষ্টা করি, বর্তমানকে নিয়েই থাকি’

বাঁ হাত- জীবন একটা কৌতুক
‘এটাই আমার প্রাণের কথা। জীবন আসলে উপভোগের, আমি সব সময়ই সেটাই করার চেষ্টা করি’

বাঁ হাত- মুষ্টিবদ্ধ জীবন
‘আমার তিনজনের বন্ধুসহ এ রকম করিয়েছি। সবারটা অবশ্য হুবহু এক নয়, তবে ধরন একই’

বাঁ হাতের নিচে- বিশ্বাসে মিলায় বস্তু
‘আমি প্রার্থনায় বিশ্বাসী। এই উল্কি সেটিই বলছে’

অনামিকা- মুকুট
‘এই উল্কিটা করিয়েছিলাম আমার বিয়ের সময়’

বাঁ হাত- ভালোবাসা
‘আমি এই উল্কিটা আসলেই পছন্দ করি। আমার মায়ের এটা আছে, বাবারও’