নেইমারের গোলে এগিয়ে ব্রাজিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারানোর সুখস্মৃতি নিয়ে আজ সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। প্রথমার্ধেই দেখা গিয়েছে নেইমার ঝলক! ব্রাজিলীয় সেনসেশনের গোলে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে কার্লোস দুঙ্গার দল।
১৮ মিনিটে আগের ম্যাচের নায়ক ডিয়েগো তারদেল্লির বাড়িয়ে দেওয়া বল ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে অসাধারণ ফিনিশিংয়ে জাপানের জালে জড়িয়ে দেন নেইমার। ক্ষণে ক্ষণে আক্রমণ চালিয়েছে জাপানও। তবে তাদের সব শটই লক্ষ্যভ্রষ্ট। ২৮ মিনিটে ব্রাজিলের পেনাল্টি বক্সে হ্যান্ডবল করেন লুইজ গুস্তাভো। কিন্তু রেফারির চোখে তা এড়িয়ে যাওয়ায় কোনো বিপত্তি হয়নি ব্রাজিলের।